User Manual
Daily Quiz ব্যবহারবিধি
ভর্তি থেকে স্ট্রিক, রুটিন থেকে Premium — সব ধাপে ধাপে, ছবিসহ।
কোর্সে ভর্তি হোন
dailyquiz.bd পাতায় Daily Quiz Courses অংশ থেকে পছন্দের কোর্স বেছে ভর্তি হোন — অনেকগুলো ফ্রি। Account না থাকলে আগে ১ মিনিটে register করে নিন।
ডা. সাদ আহমেদের বাংলা ব্যাকরণ ডেইলি কুইজ
ল্যান্ডিং পেজের কোর্স কার্ড
ডেইলি কুইজ হাবে যান
Login করে dashboard-এর বাঁ পাশের menu থেকে ⚡ ডেইলি কুইজ-এ চাপুন। এখানেই আপনার সব কুইজ-কোর্স, স্ট্রিক আর লিডারবোর্ড এক জায়গায়।
বাংলা ব্যাকরণ ডেইলি কুইজ
হাবের কোর্স কার্ড — এখান থেকেই প্রতিদিনের কুইজ
Day মানে কী? আপনার ভর্তির দিনটাই Day 1 — সবার ক্যালেন্ডার এক না, প্রত্যেকে নিজের গতিতে। প্রতিদিন নতুন প্রশ্ন আসে, আগের দিনেরটা আর ফেরে না।
আজকের কুইজ দিন, স্ট্রিক বাঁচান
আজকের কুইজ শুরু করুন চাপলেই প্রশ্ন শুরু। শেষ করলেই ফলাফল, প্রতিটা প্রশ্নের ব্যাখ্যাসহ। প্রতিদিন কুইজ শেষ করলে 🔥 স্ট্রিক এক দিন করে বাড়ে; এক দিন বাদ গেলে আবার শূন্য থেকে শুরু — তাই রাত ৭টায় মনে করিয়ে দেওয়ার notification-ও পাবেন।
সপ্তাহের স্ট্রিক — ✓ মানে সেদিনের কুইজ সম্পন্ন
লিডারবোর্ডে প্রতিযোগিতা করুন
হাবের নিচেই 🏆 সাপ্তাহিক লিডারবোর্ড — শনিবার থেকে সপ্তাহ শুরু, পয়েন্ট = সঠিক উত্তরের সংখ্যা। নাম দেখাতে না চাইলে ⚙️ settings থেকে লিডারবোর্ড থেকে লুকান চালু করুন।
সাপ্তাহিক র্যাংকিং
টিপ: খুব দ্রুত (প্রশ্নপ্রতি ৩ সেকেন্ডের কম) জমা দিলে সেই চেষ্টা পয়েন্ট পায় না — তাড়াহুড়ো নয়, শেখাটাই আসল।
আমার রুটিন — ক্লাসের তারিখ নিজে ঠিক করুন
কোর্সের ক্লাসের card-এ 📅 কবে পড়বেন? তারিখ দিন চেপে নিজের তারিখ বাছুন — সাথে সাথে save। তারিখ-দেওয়া ক্লাসগুলো আপনা-আপনি তারিখের ক্রমে সাজে; তারিখ পেরোলে হলুদ সতর্কতা। এই রুটিন শুধু আপনার — অন্য কেউ দেখে না।
ক্লাস কার্ডের রুটিন-চিপের তিন অবস্থা
আর ক্লাসের ক্রম নিজের মতো সাজাতে section পাতার উপরে ✥ Reorder চাপুন — card টেনে যেখানে খুশি বসান (শুধু recorded কোর্সে)।
ফলাফল শেয়ার করুন
ফলাফলের পাতায় দুটো উপায়: Share Result — স্কোর-স্ট্রিকসহ ছবি সরাসরি Facebook/WhatsApp-এ; অথবা 🔗 শেয়ার লিংক কপি করুন — লিংকটা যেখানেই দিন, সুন্দর preview-সহ দেখাবে।
⚡ Daily Quiz · Day 4
4/5
🔥 3 day streakdailyquiz.bd
শেয়ার কার্ড
Premium (Pass) — আরও বেশি চাইলে
হাবের 👑 Premium card থেকে plan বাছুন (সাপ্তাহিক থেকে ১ বছর)। টাকা কাটে wallet থেকে, না থাকলে সরাসরি bKash/card। মেয়াদ থাকতে renew করলে দিন জমা হয় — হারায় না।
- নিজস্ব প্রশ্ন সংখ্যা — দিনে ৫টার জায়গায় নিজের পছন্দমতো
- ✨ Adaptive mode — আপনার দুর্বল টপিক থেকে বেশি প্রশ্ন
- 🧠 Revision Bank — আগের ভুল প্রশ্নগুলো সঠিক সময়ে ফিরে আসে
- 📚 Pass লাইব্রেরি — recorded কোর্সের পুরো তাক, মেয়াদ যতদিন ততদিন ফ্রি
FCPS Part-1 Review (45 ক্লাস)
👑 আনলকPass লাইব্রেরির কোর্স — Pass থাকলে ‘পড়ুন’, না থাকলে তালা
আর একটা-দুটো ক্লাস দরকার হলে পুরো কিছু না কিনে 🎬 ক্লাস স্টোর থেকে অল্প দামে শুধু সেই ক্লাসটাই কিনতে পারেন — ভিডিও+PDF+কুইজসহ, সারাজীবনের জন্য।
সাধারণ প্রশ্ন
এক দিন কুইজ না দিলে কী হবে?
স্ট্রিক শূন্যে ফিরবে, কিন্তু আর কিছু হারাবেন না — পরদিন আবার নতুন কুইজ পাবেন।
আগের দিনের কুইজ কি পরে দেওয়া যায়?
না — প্রতিদিনের কুইজ সেদিনের জন্যই। এটাই অভ্যাস গড়ার নিয়ম।
Premium-এর মেয়াদ শেষ হলে?
লাইব্রেরির access বন্ধ হয়, কিন্তু আপনার স্ট্রিক, ফলাফল, কেনা ক্লাস — সব থেকে যায়। Renew করলেই আবার সব খুলবে।
সমস্যায় পড়লে?
Dashboard-এর WhatsApp Support-এ বার্তা দিন — আমরা আছি।